শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দুর্বল পালমাসের বিপক্ষে কষ্টার্জিত জয় বার্সেলোনার

স্প্যানিশ লা লিগায় কষ্টার্জিত জয়ে শীর্ষে থাকা রিয়ালের সাথে ব্যবধান কমালো বার্সেলোনা। রাফিনহার একমাত্র গোলে ১-০ গোলে জিতেছে কাতালান দলটি।

বল দখল বা আক্রমণ সব বিভাগেই শুরু থেকে দাপট দেখায় বার্সেলোনা। তৈরি হয় একের পর এক সুযোগ। তবে প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় বার্সার আক্রমণভাগের খেলোয়াড়রা।

এর মাঝে খেলার ২৪ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় পালমাস। প্রথমার্ধে সেই সুযোগটিও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা।

বিরতির পর একই ধারায় খেলে ৫৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

এই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ২০২২ সালের অক্টোবরের পর এই প্রথম টানা ৫ ম্যাচে জয় পেলো বার্সা।

এই জয়ে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থান আরও মজবুত করেছে বার্সা। এক ম্যাচ কম খেলে তিনে থাকা জিরোনার পয়েন্ট ৬২। আর বরাবরের মতোই শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭২ (৩০ ম্যাচ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com