বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জ্যোতির ফিফটির পরও স্বল্প পুঁজি বাংলাদেশের

ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে দু’দল। সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে অস্ট্রেলিয়াকে ১২৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

রোববার (৩১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ২ রানে জোড়া উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগ্রেসরা।

এরপর সোবহানা মোস্তারি ও অধিনায়ক জ্যোতি মিলে শুরুর ধাক্কা সামাল দেন। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৫৯ রানে ২৭ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান মোস্তারি।

এরপর ক্রিজে আসা ফাহিমা খাতুনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন জ্যোতি। সাবলীল ব্যাটিংয়ে ৫৬ বলে ফিফটি তুলে নেন টাইগ্রেস অধিনায়ক। তবে দলীয় ১১৯ রানে ২১ বলে ২৭ রান করে আউট হন ফাহিমা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com