বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন

 নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতাকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আজ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপিকে বাংলা নববর্ষ-১৪৩১ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু জি এম কাদেরের একান্ত সচিব শামসুল ইসলামের নিকট আজ দুপুরে জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র একান্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলমের নিকট বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল ফিতরের কার্ড পৌঁছে দেন। এ ছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এর ব্যক্তিগত কর্মকর্তার কাছে বাংলা নববর্ষ-১৪৩১ এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com