বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইসরায়েলের হামলায় ৭ বিদেশি ত্রাণকর্মী নিহত

ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ৭ জন দেশি-বিদেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। এই ত্রাণকর্মীদের মধ্যে একজন ফিলিস্তিনি এবং বাকিরা পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের নাগরিক।

নিহত ত্রাণকর্মীরা সবাই খাদ্য সহায়তা বিষয়ক মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতিনিধি হিসেবে গাজায় খাদ্য সহায়তা বিতরণে এসেছিলেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ডব্লিউসিকের পক্ষ থেকে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি যে গাজার ফিলিস্তিনিদের খাদ্য বিতরণের সময় আইডিএফের বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সদস্যরা নিহত হয়েছেন। এটি খুবই হৃদয় বিদারক ঘটনা। মানবিক সহায়তা কর্মী এবং বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়। কখনও নয়।’

এদিকে ডব্লিউসিকের ৭ কর্মী নিহতের ঘটনাকে ‘মর্মান্তিক’ বলেও উল্লেখ করেছে আইডিএফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com