বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

জাপানে উত্তরাঞ্চলের ইওয়াতে এবং আওমোরি শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) শহর দুইটিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। খবর রয়টার্সের।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে ও আওমোরি অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আইওয়াতে প্রিফেকচারের উত্তরাঞ্চলীয় উপকূলীয় অংশে। তবে এ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর ফলে সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

জাপানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথমদিনে জাপানের মধ্যাঞ্চলে ইশিকাওয়া অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ২৪১ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com