রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘সান্তোসে ফিরছি’ প্রতিশ্রুতি নেইমারের

ঘরের ছেলে দিলো ঘরে ফেরার প্রতিশ্রুতি। শৈশবের যে ক্লাব থেকে তার উত্থান, সেই সান্তোসের ড্রেসিংরুমে গিয়ে ফেরার কথা দিলেন নেইমার জুনিয়র। বললেন, ‘সান্তোসে ফিরছি’। খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল।

বিরতি দিয়ে কদিন পরপরই শোনা যায় নেইমারের দলবদলের গুঞ্জন। কখনো ইন্টার মায়ামি, কখনো সান্তোস। কিছুদিন আগে ডেভিড বেকহ্যামের আমন্ত্রণে সাড়া দিয়ে মায়ামিতেও গেলেন ৩২ বছর বয়সী নেইমার। ধারণা করা হচ্ছিলো হয়ত এটা দলবদলের কোনো ইঙ্গিত। কিন্তু এমন কিছু ঘটেনি।

তবে এবারে পাকা খবর, সান্তোসের লকার রুমে গিয়ে নেইমার জানিয়ে দিলেন, ২০২৫ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফিরছেন তিনি।

এরও আগে গত বছর ডিসেম্বরে ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা এক সংবাদ সম্মেলনে জানান, নেইমার তাকে ১১ নম্বর জার্সি উঠিতে রাখতে বলেছেন। যাতে ক্লাবে ফিরলে তিনি সেটা আবারও পরতে পারেন।

গেলো বছর পিএসজি ছেড়ে দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। তবে হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com