বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সেমিফাইনালের প্রথম লেগে ল্যাজিওকে ২-০ গোলে পরাজিত করেছে জুভেন্টাস

ম্যাচের শুরুতেই এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল জুভেন্টাস। ল্যাজিওর উরুগুইয়ান মিডফিল্ডার মাটিয়াস ভেসিনো ডিফেন্ডার আন্দ্রে কামবিয়াসোকে ফাউল করায় রেফারি ডেভিড মাসা পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু পরে ভিএআর পরীক্ষা করে দেখা গেছে, জুভেন্টাসের রাইট-ব্যাক কামবিয়াসো অফসাইড পজিশনে ছিলেন। ১৪ মিনিটে ইনজুরির কারণে ল্যাজিও স্ট্রাইকার মাত্তিয়া জাকাগনি মাঠ ছাড়তে বাধ্য হন।

এর আগে শনিবার সিরি-এ লিগে শেষ মুহূর্তের গোলে জুভেন্টাসকে ঘরের মাঠে ১-০ ব্যবধানে পরাজিত করেছিল ল্যাজিও।

তুরিনের আলিয়াঁজ স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে চিয়েসা গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন। কামবিয়াসোর দারুণ এক পাস থেকে ডান পোস্টে বল জড়িয়ে জুভেন্টাসকে লিড এনে দেন ইতালিয়ান স্ট্রাইকার। এই গোলের পর জুভেন্টাস যেন প্রাণ ফিরে পায়। ৬৪ মিনিটে ভ্লাহোভিচ কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন। ওয়েস্টন ম্যাককিনির ডান দিকের অ্যাসিস্টে প্রথম সুযোগেই সার্বিয়ান ফরোয়ার্ড বল জালে জড়ান। সব ধরনের প্রতিযোগিতায় এ বছর এটি ভ্লাহোভিচের ১০ম গোল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com