সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা

বান্দরবানের রুমায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণের ৪৮ ঘণ্টা পর সুস্থভাবে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যাংক লুটের অর্থ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় র‌্যাব পাহাড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূল করা সম্ভব হবে না, ততক্ষণ পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। গতকাল শুক্রবার সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে র‌্যাব আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন।

তিনি বলেন, বান্দরবানের রুমা–থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও হামলার ঘটনাটি মূলত কেএনএফের সক্ষমতা জানান দিতেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বান্দরবান জেলায় বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন রয়েছে। তাদের মধ্যে শ্রেষ্ঠতা, উত্তরসূরিদের অনুপ্রেরণা ও বহির্বিশ্বে তাদের সহযোগীদেরকে সংগঠনটির সক্ষমতা জানান দিতেই বান্দরবানের রুমা–থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও হামলার ঘটনাটি কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সদস্যরা ঘটিয়েছে। সিসি ফুটেজ দেখে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এর আগেও কুকি–চিনের সদস্যরা টাকার বিনিময়ে জঙ্গি সদস্যদের অস্ত্র পরিচালনা প্রশিক্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com