বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় আল-নাসরের

 শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টায় সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নামে আল-নাসর ও দামাক। ম্যাচটিতে ১-০ গোলে জয় পেয়েছে নাসর। দলের হয়ে জয়সূচক গোলটি করেন আইমেরিক ল্যাপোর্টে।

আল-নাসরের শুরুর একাদশে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দ্বিতীয়ার্ধে তাকে নামানো হলেও সুবিধা করতে পারছিলেন না। শেষ পর্যন্ত তার দল গোলের দেখা পায়। ম্যাচটিতে ৬৬ মিনিটে মাঠে নামানো হয় রোনালদোকে। তবে তিনি নেমেও স্কোরবোর্ডে নাম লেখাতে পারেননি। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করা সিআরসেভেন এ দিন যেন নিজের ছায়া হয়েই ছিলেন। তবে যোগ করা সময়ে তার দল গোল পাওয়ায় স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আল-নাসর।

লিগের অপর ম্যাচে আল-খালিজের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে আল-হিলাল। দলটির হয়ে জোড়া গোল করেন ম্যালকম। একটি করে গোল করেন সালেহ আল-সেহরি ও আব্দুল্লাহ আল হামদান। অপরদিকে খালিজের হয়ে গোল করেন মোহাম্মেদ শেরিফ। অপর দুটি ম্যাচ সমতা দিয়ে শেষ হয়েছে। আল-ইত্তিহাদ ও আল-তাউন ম্যাচে হয়েছে গোল শূন্য ড্র। আল-ওয়েহদা ও আল-আহলি ম্যাচে ১-১ ড্র হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com