বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মুস্তাফিজবিহীন ম্যাচে চেন্নাইর হার

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কামিন্সের দল।

বল হাতে ভুবেনশ্বর-শাহবাজরা রীতিমতো ভুগিয়েছেন চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। হাত খুলে খেলতে পারেননি উপরের দিকের ব্যাটসম্যানরা।

তবে শিভম দুবের ২৪ বলে ৪৫ আর রবীন্দ্র জাদেজার ২৩ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ১৬৫ রান তোলে চেন্নাই।

জবাব দিতে নেমেই ঝড় তোলেন অভিষেক শর্মা। মাত্র ১২ বলে তুলে নেন ৩৭ রান। এছাড়া ট্রাভিস হেডের ৩১ ও মার্করামের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় হায়দরাবাদ।

যদিও এ ম্যাচে চেন্নাইর একাদশে ছিলেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে মঙ্গলবার রাতে চেন্নাই থেকে ঢাকায় ফেরেন ফিজ। ফলে চেন্নাইয়ের হয়ে এ ম্যাচ খেলা হয়নি মুস্তাফিজের।

ভিসার কাজ সম্পন্ন না হওয়ায় এখনও মুস্তাফিজ বাংলাদেশেই অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, রোববার সন্ধ্যায় ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন মুস্তাফিজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com