শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘মোস্তাফিজ চলে গেলে আমরা দুঃখ পাব’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ বলা হয়ে থাকে আইপিএলকে। যেখানে খেলতে গিয়ে লোভনীয় পারিশ্রমিকের পাশাপাশি বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের সঙ্গে এক ড্রেসিংরুমের অভিজ্ঞতা অর্জনের সুযোগ মেলে।

আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান। এবারের আসরে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে আলো ছড়াচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজ।

আগামী মাসের শুরুতেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএলের মাঝ পথেই মোস্তাফিজকে দেশে ফিরতে হবে।

মোস্তাফিজ প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচ মাইক হাসি বলেছেন, ‘মোস্তাফিজের স্লোয়ার বলটা অসাধারণ, যেটা খেলা বেশ কঠিন, বিশেষ করে চেন্নাইয়ে বোলারদের মধ্যে। যখন সে চলে যাবে আমরা খব দুঃখ পাব। কিন্তু তার দেশ তাকে ডাকছে। সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে একাদশে রাখতে চাই। আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত।’

মোস্তাফিজকে ১ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মোস্তাফিজরা।

এবারের আইপিএলে ছয় ম্যাচে মাঠে নেমেছেন মোস্তাফিজ। ২০.৫৪ গড় আর ৯.৪১ ইকোনমিতে বোলিং করে ১১ উইকেট শিকার করেছেন বাংলাদেশ দলের এই তারকা পেসার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com