শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মালয়েশিয়ায় দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ১০ ক্রু নিহত

মালয়েশিয়ায় প্রশিক্ষণ সেশনের সময় দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ এবং বিধ্বস্ত হয়ে ১০ নৌ ফ্লাইট ক্রু নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির নৌবাহিনীর মহড়া চলাকালীন হেলিকপ্টার দুটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়। দেশটির উদ্ধারকারী সংস্থা এ কথা জানিয়েছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সিনিয়র অপারেশন কমান্ডার সুহাইমি মোহাম্মদ সুহাইল বলেছেন, ‘ফ্লাইট প্রশিক্ষণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এতে থাকা ১০ ক্রু’র সকলেই নিহত বলে মেডিকেল অফিসাররা নিশ্চিত করেছেন।’

দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সংঘর্ষের পর একটি মাটিতে পড়লেও আরেকটি গিয়ে পড়ে সুইমিং পুলে। হেলিকপ্টার দুটিতে ১০ জন ক্রু সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com