বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইয়ামালকে দলে নিতে ২০০ মিলিয়ন ইউরো প্রস্তাব পিএসজির!

১৬ বছর বয়সী বার্সার তারকা ফুটবলার লামিনে ইয়ামালের নৈপুণ্যে মুগ্ধ অনেকেই। এই ফুটবলারকে দলে নিতে এবার চোখ কপালে তোলার মতো পারিশ্রমিক দিতে রাজি ফরাসি ক্লাব পিএসজি। তাকে নিতে মোটা অঙ্কের অর্থ দিতেও মরিয়া ক্লাবটি।

আজ বুধবার (২৪ এপ্রিল) জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী দলের প্রধান তারকা এমবাপ্পের চলে যাওয়ার খবরে বেশ অস্বস্তিতে ফরাসি ক্লাবটি। তাই ভবিষ্যতের কথা মাথায় নিয়ে তরুণ কাউকে দলে নিতে আগ্রহী ক্লাবটি।

ক্লাবটির পছন্দের তালিকায় সবার ওপরে আছেন ইয়ামাল। তরুণ এই ফুটবলারকে দলে ভেড়ানোর চেষ্টায় ক্লাবটি। ইয়ামালকে দলে ভিড়াতে ২০০ মিলিয়র ইউরো বাজেট রাখছে পিএসজি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৩২৩ কোটি টাকা প্রায়। যদিও এই বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য মেলেনি।

তরুণ ফুটবলার ইয়ামালকে কোনোভাবেই ছাড়তে চাইবে না বার্সা। কারণ, কাতালনের ক্লাবটির হয়ে দারুণ খেলছেন এই স্প্যানিশ তারকা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সার হয়ে পিএসজির বিপক্ষে দারুণ একটি অ্যাসিস্টও করেন ইয়ামাল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচেও আলোচনায় ছিলেন এই বার্সা ফরোয়ার্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com