বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাজস্থানকে বড় লক্ষ্য দিল দিল্লি

চেনা পরিবেশ কাজে লাগিয়ে রাজস্থান রয়্যালসকে বড় লক্ষ্য দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে আজ মঙ্গলবার (৭ মে) টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দিল্লি। অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে সব সুবিধাই আদায় করে তারা। ২০ ওভারে আট উইকেট হারিয়ে করে ২২১ রান।

ওপেনিংয়ে দারুণ শুরু এনে দেন দিল্লির দুই তারকা ফ্রেসার ম্যাকগার্ক ও অভিষেক পরেল। উদ্বোধনী জুটিতে ২৬ বলে আসে ৬০ রান। এর মধ্যে ৫০-ই ছিল ম্যাকগার্কের। ২০ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৫০ রানেই ফেরেন তিনি। তাকে বিদায় করেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাকগার্ক যাওয়ার পর হাত খুলে খেলেন অপর ওপেনার পরেল। যথারীতি অশ্বিনের শিকার হওয়ার আগে ৩৬ বলে ৬৫ রান করেন। তিনিও মারেন সাতটি চার ও তিনটি ছক্কা।

শুরুর গতি মাঝের ওভারগুলোতে ধরে রাখতে পারেনি দিল্লি। দ্রুত কয়েকটি উইকেট হারালে চাপে পড়ে দলটি। তবে, ত্রিস্তান স্টাবসের ২০ বলে ৪১ রান আবার বাড়ায় রানের গতি। পাশাপাশি অধিনায়ক ঋষভ পন্তের ১৩ বলে ১৫ এবং অক্ষর প্যাটেলের ১০ বলে ১৫ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস দিল্লিকে এনে দেয় বড় সংগ্রহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com