মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মারা গেলেন টাইটানিকের সেই ক্যাপটেন বার্নার্ড হিল

অস্কারজয়ী চলচ্চিত্র টাইটানিক’র ক্যাপ্টেন স্মিথ চরিত্রে অভিনয় করা বার্নার্ড হিল আর নেই। রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে মৃত্যু হয় ব্রিটিশ এই তারকার।

মৃত্যুর সময় পাশে ছিলেন তার সঙ্গী অ্যালিসন ও ছেলে গ্র্যাব্রিয়েল। ৭০ ও ৮০’র দশকে ব্রিটিশ অনেক জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন বার্নার্ড। তার বিখ্যাত কাজগুলোর অন্যতম হলো, দ্য স্করপিয়ন কিং, গান্ধি, শার্লি ভ্যালেন্টাইন।

তবে সবচেয়ে আলোচিত লর্ড অব দ্য রিংসের কিং থিওডেন চরিত্রটি। বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা টাইটানিক ছবির ক্যাপ্টেন স্মিথ চরিত্রটি আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। ((সবশেষ কাজ বিবিসি প্রযোজিত টিভি সিরিজ ‘দ্য রেসপন্ডার’। যার সম্প্রচার শুরু হয় রোববার তার মৃত্যুর দিনেই। )) বার্নার্ড হিলের মৃত্যুতে শোকাহত হলিউড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com