বুধবার, ১০ Jun ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রথম ধাপে ভোট পড়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ : ইসি

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলার ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তিনি এ কথা বলেন।

তবে, মো. আলমগীর যখন ওই তথ্য জানান, সে পর্যন্ত মাদারীপুর সদরের গড় ভোটের শতাংশ যোগ করা হয়নি। পরে ইসির নির্বাচনি শাখা জানিয়েছে, মাদারীপুরের ৪৩ শতাংশ ভোট যোগ করে গড় ভোটের হার হয়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ।

ইসি আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ দশমিক ১১ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১৬ শতাংশ।

নির্বাচনি শাখা জানিয়েছে, গতকাল বুধবার সারাদেশেরে ১৩৯ ইপজেলায় ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২১ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ও ১১৫ আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ইভিএমে ৩১ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। মোট ভোট পড়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com