বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

ভয়ঙ্কর ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের মালদহে। সেখানে বজ্রপাতে মৃত্যু ঘটেছে ১১ জনের। বিষয়টি নিয়ে সেখানকার জনসাধারণের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে আচমকা বজ্রসহ বৃষ্টি নামে মালদহে। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিনজনের মৃত্যু হয়। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় ওই তিনজনের।

মারা যাওয়া ওই তিন ব্যক্তি হলেন, চন্দন সাহানি (৪০), রাজ মৃধা (১৬) ও মনোজিৎ মণ্ডল (২১)। মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।

অন্যদিকে, গাজোলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মারা যান একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা (১৯)। ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গিয়ে ঘটে এই বিপত্তি।

এছাড়া, হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের কুরশাডাঙা গ্ৰামে কৃষিকাজ করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তারা হলেন, নয়ন রায় (২৩) ও প্রিয়াঙ্কা রায় (২০)।

মালদহজুড়ে পুরাতন মালদহে তিনজন, হরিশ্চন্দ্রপুরে দুই জন, মানিকচকে দুইজন এবং রতুয়া, গাজোল ও ইংরেজবাজারে অন্তত একজন করে বজ্রপাতে মৃত্যু হয়।

এছাড়া, বজ্রপাতে এক গৃহবধূসহ আরও দুইজন আহত হন। তাদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে সেখানকার জেলা প্রশাসন।

এদের মধ্যে একজন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল। সকাল থেকে প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি নামে। তখনই ঘটে এসব ঘটনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com