বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কোপার আগে বড় দুঃসংবাদ ব্রাজিল শিবিরে

কোপার আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। চোট পেয়েছেন গোলরক্ষক এডারসন। আছে কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও। তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সমর্থকদের।

আগামী ২০ জুন শুরু হবে কোপা আমেরিকা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর শুরু হতে মাস খানেক সময় বাকি। এমনকি এই আসরকে সামনে রেখে দলও ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল। যেখানে স্বাভাবিকভাবেই ছিলেন এডারসন।

তবে দলের সেরা এই গোলরক্ষককে নিয়ে এখন দুশ্চিন্তায় ব্রাজিল। চোখের চোটে পড়েছেন এডারসন। ফলে নিজ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়েও চলতি মৌসুমে আর দেখা যাবে না তাকে। শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন এই গোলরক্ষক।

গত সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় ৩০ বছর বয়সী এই গোলরক্ষককে। এরপর বৃহস্পতিবার রাতে সিটি এক বিবৃতিতে জানায়, স্ক্যানের পর এদারসনের ডান চোখের সকেটে ছোট একটি ফাটল ধরা পড়েছে। ফলে মৌসুমের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com