বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিতে আইসিজের প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান

গাজা উপত্যকার রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলার অংশ হিসেবেই দেশটি এ আহ্বান জানাল। খবর আল জাজিরার। গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা মামলাটি দায়ের করে। উপত্যকাটির দক্ষিণের শহর রাফায় ইসরায়েলের হামলা ঘিরে জরুরি ব্যবস্থা চাইছে দেশটি। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে দশ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শহরটিতে আশ্রয় নেন। খবর বাংলানিউজের।

বৃহস্পতিবার হেগভিত্তিক আদালতকে দক্ষিণ আফ্রিকা বলেছে, ফিলিস্তিনি জনগণ ‘চলমান নির্মূলীকরণে’র সম্মুখীন এবং ‘রাফায় আক্রমণ হলো শেষ অংশ, যেখানে গাজা সম্পূণরূপে ধ্বংস হয়ে গেছে’। দক্ষিণ আফ্রিকার আইনজীবী টেম্বেকা এনগকুকাইটোবি বলেন, স্পষ্ট সতর্কতা সত্ত্বেও ইসরায়েল রাফায় হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল তাদের ওপর আনা ১৯৪৯ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগকে ভিত্তিহীন বলেছে। দক্ষিণ আফ্রিকা এ অভিযোগ এনেছে। আদালতের শুনানি শুরু হওয়ার কয়েক মিনিট আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, রাফায় অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত বাহিনী সেখানে প্রবেশ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com