বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শক্তিশালী ইরানের স্বপ্ন দেখাতেন রাইসি

মধ্যপ্রাচ্যে দুঃসংবাদ। যিনি পশ্চিমাদের থরথরিয়ে কাঁপিয়ে দেন, ইসরাইলের যমদূত আবার একই সাথে ফিলিস্তিনি ভাইবোনদের পরম আস্থার জায়গাজুড়ে আছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার।

বিধ্বস্ত হবার পর হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। উদ্ধারকর্মীরা বিধ্বস্ত এলাকায় প্রাণের কোন খোঁজ পাননি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীরা মারা গেছেন।

প্রেসিডেন্ট রাইসি ছাড়াও ওই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানে খামেনির প্রতিনিধি এবং ওই প্রদেশের গভর্নর।

ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট হয়েছেন খুব বেশিদিন হয়নি। তারপরও তার প্রভাব-প্রতিপত্তি অপ্রতিরোধ্য। ইসরাইলের সামনে বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছেন তিনি। ইসরাইলে হামলাও চালিয়েছেন। ফিলিস্তিনিদের পরম এই বন্ধু, মুসলিম বিশ্বের শক্তিশালী নেতা ইব্রাহিম রাইসির উত্থানের রয়েছে চমকপ্রদ ইতিহাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com