বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই বাইডেনের

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই গাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে প্রধান প্রসিকিউটর করিম খানের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পর বাইডেন দেশটির পক্ষ নিয়ে কথা বলেন। সোমবার হোয়াইট হাউসে ইহুদি আমেরিকানদের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, আমাকে স্পষ্ট করে বলতে দিন, আইসিসিতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আমরা প্রত্যাখ্যান করছি। খবর বাংলানিউজের।

একই দিন আইসিসির প্রধান প্রসিকিউটর ঘোষণা দেন, তিনি ইসরায়েলের দুই মন্ত্রী ছাড়াও হামাসের একাধিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে সমতুল্য কোনোকিছু নেই, যোগ করেন বাইডেন। এর কয়েক ঘণ্টা আগেই তিনি এক বিবৃতিতে কঠিন ভাষায় বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আপত্তিকর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com