বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট পেলেন হালান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে গত দুই মৌসুম ধরে আলো ছড়িয়ে চলেছেন আর্লিং হালান্ড। তার পুরস্কারও ঘরে তুলেছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। টানা দ্বিতীয় মৌসুম তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করেছেন। এই পুরস্কার জয় করতে এবারের মৌসুমে তিনি ২৭ গোল করেছেন।

রোববার (১৯ মে) রাতে প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি। শিরোপা জয়ে এ ম্যাচে পুরো পয়েন্ট পাওয়ার বিকল্প ছিল না ম্যানসিটির সামনে। কেননা আর্সেনাল তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল।

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের মাঝ দিয়ে একটা সমালোচনার জবাবও দিয়েছেন হালান্ড। গত এপ্রিলে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে অনেকটা নিষ্প্রভ ছিলেন এই ফরোয়ার্ড। গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচটি। এ ম্যাচের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রয় কিন তাকে ‌’দ্বিতীয় সারির লিগের খেলোয়াড়’ বলে খোঁচা দিয়েছিলেন। সে সময় অবশ্য হালান্ড তার কোচ পেপ গার্দিওলাকে পাশে পেয়েছিলেন। গার্দিওলা তার হয়ে জবাবে বলেছিলেন, হালান্ড বিশ্বের সেরা স্ট্রাইকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com