সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সঞ্জিভা গার্ডেন্সের বাথরুমে টুকরো করা হয় লাশ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীমকে হত্যার পর লাশ টুকরো করার বর্ণনা দিয়েছেন জড়িতরা। কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদার ওরফে ‘কসাই জিহাদ’ জানান, নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের বাথরুমে টুকরো টুকরো করা হয় এমপি আজীমের লাশ। এর আগে প্রায় এক ঘণ্টা মরদেহটি মেঝেতে পড়ে ছিল। পরে চারজন মিলে টেনে সেটি বাথরুমে নিয়ে যান। গতকাল সোমবার তদন্ত-সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে এমপি আজীম হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন ও কিলিং মিশনের সদস্য সিয়ামকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ পুলিশ। হত্যাকাণ্ডের পর গত ২০ মে শাহীন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে প্রথমে দিল্লি যান। সেখান থেকে যান নেপালে। এর পর সংযুক্ত আরব আমিরাত হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের পাশাপাশি শাহীনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। তাই তাঁর ব্যাপারে ইন্টারপোলের যুক্তরাষ্ট্র ডেস্কে গতকাল চিঠি পাঠানো হয়। আর সিয়াম ঘটনার পর ভারত থেকে নেপালে গেছেন বলে জানা যায়। তাঁকে আইনের আওতায় আনতে ইন্টারপোলের নেপাল শাখায় চিঠি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com