বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আশ্রয় শিবিরে হামলাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বললেন নেতানিয়াহু

গাজার রাফাহ এলাকায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি।

হামলার পর ইসরায়েলের পার্লামেন্টে সোমবার (২৭ মে) দেয়া এক ভাষণে এ হামলাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহু বলেন, গাজা সংঘাতের মধ্যে বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ।

গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন জানিয়ে নেতানিয়াহু বলেন, সব লক্ষ্য পূরণের আগে এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা ইসরায়েলের নেই।

এরআগে, রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়। এ ছাড়া আহত হয়েছে শতাধিক।

ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠে। এটিকে হত্যাযজ্ঞ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে  ‘সামর্থ্যের মধ্যে সবকিছু’ করার অঙ্গীকার করেছেন তিনি।

হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রাফায় ফিলিস্তিনিদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই উল্লেখ করে অবিলম্বে সেখানে ইসরাইলি অভিযান বন্ধের আহ্বান জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ‘রাফায় অভিযান বন্ধে ইসরাইলকে অবশ্যই আইসিজের আদেশ মেনে চলতে হবে।’

এছাড়া হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com