বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি ইসরায়েলি মন্ত্রীর

বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হলে জোট সরকার থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন দেশটির দুই মন্ত্রী। একই সঙ্গে তারা জোট সরকার ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছে। খবর : বিবিসি।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, হামাসকে ধ্বংস করার আগে কোনো চুক্তিতে তারা সম্মতি জানাবেন না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে বাস্তবায়ন করলে তার সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিদ। এর আগেই নেতানিয়াহু অবশ্য জোর দিয়েই বলেছেন যে, হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না।

শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে স্মোট্রিচ জানান, তিনি নেতানিয়াহুকে বলেছেন, হামাসকে ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে না এনে সরকার যদি প্রস্তাবিত রূপরেখার সঙ্গে সম্মত হয় এবং যুদ্ধের সমাপ্তি ঘটায়, তবে তিনি তার অংশ হবেন না। তার কথার প্রতিধ্বনি করে ইতামার বেন-গভিরও বলছেন, এই চুক্তির অর্থ হলো যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা। এটি একটি বেপরোয়া চুক্তি, যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি বলছেন, এই প্রস্তাবে রাজি হওয়ার চেয়ে তিনি বরং সরকারই ভেঙে দেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com