মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৮ জুন শপথ নিতে পারেন মোদি

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৮ জুন শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। খবর : ইন্ডিয়া টুডে

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০ আসনে জয় লাভ করে। সরকার গঠনে দরকার ২৭২ আসন। ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠনের জন্য জোটের ওপর নির্ভর করতে বিজেপিকে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মোট ২৯৩ আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী কংগ্রেস পেয়েছে ৯৯ আসন। কংগ্রেসের ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ২৩৩ আসন।

নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে আজ বুধবার দিনের প্রথম ভাগে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মোদি। বৈঠকে পরবর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকটি শুরু হয়। এটি মোদির দ্বিতীয় মেয়াদের সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। মন্ত্রিসভা বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করবে। বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com