বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

টস জিতে বোলিংয়ে পাকিস্তান

প্রথম দুই ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে পাকিস্তান। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে এবং দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরে প্রায় বিদায়ের শঙ্কায় পাকিস্তান ক্রিকেট দল। টিকে থাকার লড়াইয়ে আজ কানাডার মুখোমুখি বাবর আজমের দল।

অন্যদিকে আইসিসি’র সহযোগি দেশ কানাডা প্রথম দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে। প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের কাছে হারলেও পরের ম্যাচে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে দেশটির অধিনায়ক সা’দ বিন জাফর পাকিস্তানকে হারানোর হুমকি দিয়ে রেখেছেন।

সব মিলিয়ে বিশ্বকাপে জটিল সমীকরণের সামনে পাকিস্তান। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে কানাডার বিপক্ষে টস করতে নেমে জয় পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন কানাডাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com