রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সোনাক্ষীকে ২ কোটির গাড়ি উপহার দিলেন স্বামী

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিলাসবহুল সেডান আই৭ এর প্রাথমিক মূল্য ২.০৩ কোটি রুপি (এক্স-শোরুম)। তবে এই গাড়িগুলোরই একটু ভালো মডেলগুলোর দাম ২.৫০ কোটি রুপি (এক্স-শোরুম)। দাবাং অভিনেত্রী সোনাক্ষীকে তাঁর সদ্য বিবাহিত বর ঠিক কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তা এখনও নিশ্চিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সোনাক্ষী-জহিরকে নতুন সাদা রঙের মডেলের একটা গাড়িতে দেখা যায়। সোনাক্ষী জহির সেই মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন যখন তারা একসঙ্গে রিসেপশন পার্টির জন্য মুম্বাইয়ের দাদার এলাকার বস্তিয়ান রেস্তোরাঁয় আসছিলেন।

সোনাক্ষীর স্বামী জহির ইকবালও পেশায় একজন অভিনেতা। সালমান খানের হাত ধরেই সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন জহির। সোনাক্ষীর সঙ্গে সিনেমায় কাজ করতে গিয়েই তাঁর আলাপ ও বন্ধুত্ব হয়। তাঁরা একসঙ্গে ২০২২ সালে ‘ডাবল এক্সএল’-এ কাজ করেছেন। টানা ছয় বছর দুজনে চুটিয়ে প্রেম করেছেন।জহিরের বাবা ইকবার রতনসি একজন জুয়েলারি ব্যবসায়ী। অল্প বয়সে তিনি নাকি সালমান খানকে টাকাও ধার দিয়েছিলেন। সালমান আবার নাকি সে টাকা ফেরতও দেননি! পরবর্তী সময়ে ‘নোটবুক’ সিনেমার হাত ধরে জহির ইকবালকে বলিউডে আনেন সালমান খান। আর সালমানের পর্দার নায়িকা সোনাক্ষীর সঙ্গেই অবশেষে বাস্তব জীবনে জুটি বাঁধলেন জহির ইকবাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com