বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সেমিতে হেরে পিচ নিয়ে আফগান কোচের অসন্তুষ্টি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পিচগুলো ছিল ব্যাটারদের জন্য বিভীষিকাময়, বোলারদের জন্য স্বর্গ। ফলে সমালোচনাও হয়েছে প্রচুর। সেমিফাইনালে আফগানিস্তান তো গুটিয়ে গেল মাত্র ৫৬ রানে। এমন পিচে সেমির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজক করা উচিত হয়নি বলে মনে করেন দলটির কোচ জোনাথন ট্রট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটা ছিল ১০। এমন পিচে খেলার বিপক্ষে ট্রট। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কিছু বলে আমি ঝামেলায় পড়তে চাই না। এটা এমন পিচ ছিল না যেখানে সেমিফাইনালের মতো ম্যাচ আপনি চাইবেন। সোজাসাপ্টা ব্যাপার। ব্যাটে-বলে একটা ফেয়ার প্রতিযোগিতা থাকা উচিত।’
সেমিফাইনাল খেলতে নামার আগে বেশ ঝক্কি পোহাতে হয়েছে আফগানিস্তানকে। বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের ম্যাচ খেলার পর বিশ্রামও করতে পারেননি দলটির খেলোয়াড়রা। ট্রট বলেন, ‘আমরা হোটেলে গিয়েছি রাত ৩টায়, সকাল ৮টায় ফ্লাইট ধরেছি। কেউ ঘুমায়নি, সবাই ক্লান্ত ছিল। সবাই আবেগের স্রোতেও ছিলো, শারীরিক ধকলও ছিল। আমি আশা করি ছেলেরা এই অভিজ্ঞতা থেকে শিখবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com