শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এলপিএলে নতুন নিয়ম, ডেথ ওভারে ‘পাওয়ার ব্লাস্ট’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই আগামী ১ জুলাই থেকে মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে এবারের আসরে নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে আয়োজকরা। পাওয়ার প্লে’র মতো ডেথ ওভারে রাখা হচ্ছে ‘পাওয়ার ব্লাস্ট’; যা ১৬ ও ১৭তম ওভারে থাকবে। এই দুই ওভার চলাকালে ৩০ গজের বাইরে কেবল ৪ জন ফিল্ডার থাকতে পারবেন। আর পাওয়ার প্লে’তে থাকবেন দুজন ফিল্ডার।

মূলত ম্যাচে উত্তাপ ও উত্তেজনা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শেষদিকে আরও আগ্রাসী হয়ে ব্যাটিং করতে পারেন ব্যাটাররা। আর দর্শকরাও চার-ছক্কার ফুলঝুরি দেখতে পারেন।

বৃহস্পতিবার (২৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, ‘লিগে আরও উত্তেজনা ও উচ্ছ্বাস তৈরি করতে আমরা নতুন কিছু যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিশ্চিত নতুন এই নিয়ম দর্শক ও ভক্ত-সমর্থকদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা ছড়াবে। আর দলগুলোও তাদের কৌশল সাজিয়ে নির্দিষ্ট দুই ওভারে সুবিধা নিতে পারবে।’

অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো হলো- কলম্বো স্ট্রাইকার্স, গল মার্ভেলস, বি-লাভ ক্যান্ডি ও জাফনা কিংস। আসরের উদ্বোধনী দিনে বি-লাভ ক্যান্ডি ও ডাম্বুলা সিক্সার্স মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com