বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৫ বছরের সকল আয়ের রেকর্ড ভেঙে দিল শাকিব খানের ‘তুফান’

শাকিব খানের ‘তুফান’ ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে। সিনেমাটি দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে। প্রেক্ষাগৃহ মানেই এখন ‘তুফান’। সিনেমাটির আয় কত হলো তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল দর্শক ভক্তদের। এটা নিয়ে সিনেমাটির নির্মাতা রায়হান রাফী তার ফেসবুকে পোস্ট দিয়েছেন।

জানা গেছে, আগামী ২৮ জুন সিনেমাটি একযোগে মুক্তি পেতে যাচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এরই মধ্যে আরও একটি ইতিহাস গড়ার রেকর্ড জানালেন রায়হান রাফী।

‘তুফান’ সিনেমার গুণী নির্মাতা রায়হান রাফী তার ফেসবুকে লিখেছেন, ‘রেকর্ড ব্রেকিং কালেকশন। ২৫ বছরের সকল সেল রিপোর্ট ব্রেক করে তুফান এখন নাম্বার ১। আর এই সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়, তাই আপনাদের শুভকামনা।

তবে এর আয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি রাফী। এর আগে তিনি বলেছিলেন ‘তুফান’ শুধু ট্রেলার আর এর আসল চমক থাকবে ‘তুফান ২’ তে।

‘তুফান’-এর সুবাতাস বইয়েই চলেছে যেন। জানা গেছে, অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়েছে তুফান। মুক্তির ১০ দিন আগেই সেখানে ২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এর আগে কোনো বাংলা সিনেমায় এমনটা দেখা যায়নি।

এর আগে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ছবির। অগ্রিম বুকিংয়ে এর টিকিট বিক্রি হয়েছিল ৮০০টি।
 

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‌‘অপ্রতিরোধ্য সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে, বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহের টিকিট শিগগিরই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।’

প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাংচুর হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com