শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বকাপ ব্যর্থতায় শ্রীলঙ্কার হেড কোচের পদত্যাগ

এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে চার ম্যাচের কেবল একটিতে জয়, আরেকটি বাতিল করা হয়েছে বৃষ্টির কারণে। ৩ পয়েন্ট নিয়ে সুপার এইটে যেতে পারেনি শ্রীলঙ্কা।

এর ফলে গতকাল পদত্যাগ করেছেন দলটির পরামর্শক মাহেলা জয়াবর্ধনে। এবার একই পথে হাঁটলেন হেড কোচ ক্রিস সিলভারউডও।

বৃহস্পতিবার এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সিলভারউডের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। যদিও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানান তিনি। বিবৃতিতে ৪৯ বছর বয়সী এই কোচ বলেন, ‘একজন আন্তর্জাতিক কোচ হওয়া মানে ভালোবাসার মানুষগুলো থেকে অনেক দূরে থাকা। পরিবারের সঙ্গে দীর্ঘ সময় আলোচনার পর আমি হৃদয়ের গভীর থেকে অনুভব করছি যে, আমার এখন ঘরে ফেরার সময় হয়েছে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com