রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এইচএসসি: যানজট-জলাবদ্ধতায় দেরিতে পরীক্ষা শুরু হলে মিলবে বাড়তি সময়

 রোববার থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে মৌসুমী বায়ু বিরাজমান থাকায় দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।  এতে পরীক্ষার হলে পৌছাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।  দুর্ভোগ কমাতে পরীক্ষা গ্রহণকালে প্রয়োজনে সময় বাড়ানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আবহাওয়া পরিস্থিতির কারণে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে রোববার ৩০ জুন ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের সূত্র থেকে জানা যায় যে, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পূর্বেই কেন্দ্রের মূল গেইট খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। অনিবার্য কারণে কোন কেন্দ্রের পরীক্ষা শুরু করতে ৩০ মিনিট বা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় ওই ৩০ মিনিট বা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত:বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, আবহাওয়া পূর্বাভাসে আগামী ৫/৭ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার পরীক্ষা শুরুর পর বৃষ্টিপাত ও যানজটের কারণে অনেক শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে। তাই পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তাদের পরীক্ষা চলাকালে অতিরিক্ত সময় দিতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com