রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাতে আংটি, দাওয়াতপত্র দিয়ে কীসের ইঙ্গিত দিলেন দীঘি!

সোমবার (১ জুলাই) রাতে রহস্যময় এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। ওই স্ট্যাটাসে দীঘি একটি ছবি পোস্ট করেছেন। যে ছবি নেটিজেনদের মনে উসকে দিয়েছে অসংখ্য জল্পনা-কল্পনা।

 ছবিতে দেখা যাচ্ছে, একটি কার্ড। কার্ডের ওপরে এক পাশে রয়েছে দীঘির ছবি। কিন্তু কার্ডটি কীসের তা অভিনেত্রী বাম হাতের আঙুল দিয়ে ঢেকে রেখেছেন।

 
তবে সেখানেও যেন দীঘি আরও চমক জুড়ে দিয়েছেন। বাম হাতের অনামিকায় আংটি পরেছেন অভিনেত্রী। আর তাতেই ভক্তরা ভাবছেন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দীঘি।
 
 এ ছবির ক্যাপশনেও চমক রেখেছেন এ স্টার কিড। লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
 
 এমন পোস্টের পরই শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী। মন্তব্যের ঘরে এরইমধ্যে ভক্তরা দীঘিকে বিয়ের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন। তবে ভক্তদের এমন মন্তব্যে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com