মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

‘শান্ত পারফর্ম করে অধিনায়ক হয়েছে, আকাশ থেকে উড়ে আসেনি’

বিশ্বকাপ অভিযান শেষ আরও আগেই। তবে, পারফরম্যান্স নিয়ে কাটাছেড়া এখনও চলছে। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের হতাশাজনক পারফর্ম নিয়ে আলোচনা তুঙ্গে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যর্থতা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও সমালোচনা করছেন ভক্তরা।

এমন হতাশাজনক পারফর্মের পর শান্তকে নিয়ে জানতে চাওয়া হয় বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের কাছে। বোর্ডপ্রধান নিজেও হতাশ তাদের পারফর্ম নিয়ে। তবে, সেই সঙ্গে ক্রিকেটারদের আগলে রাখলেন তিনি।

আজ মঙ্গলবার (২ জুন) সাংবাদিকদের নাজমুল হাসান বলেন– ‘যে যা কথাই বলুক, শান্ত তার পারফরম্যান্স দিয়েই বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছে। সে আকাশ থেকে উড়ে আসেনি। পারফর্ম করেই এসেছে। এসে এখন পারছে না, সেটা আলাদা ইস্যু।’

এরপর বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম রাউন্ডের খেলা দেখে আমরা খুশি হয়েছি। যেখানে খেলা হয়েছে, যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারতো। এদিক দিয়ে আমি বলব আমি খুশি। আবার আরেকটা জিনিস উল্টো হয়ে গেছে, এত বছরের অভিজ্ঞতা কোনো কাজেই আসলো না।’

সিনিয়ররা হতাশ করলেও তরুণদের পারফরম্যান্সে খুশি নাজমুল হাসান বলেন, ‘আমি ভাবছিলাম নতুন ছেলেদের নেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এরা কিছু করতে পারবে না। আমাদের সিনিয়ররা ভালো করবে। কিন্তু, এটা হয়ে গেছে উল্টো। সিনিয়ররা প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং, নতুন ছেলেরা ভালো করেছে। সেদিক দিয়ে বলতে গেলে সেই প্রত্যাশা আমি করিনি, এজন্য ভালো লেগেছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com