মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইসরাইলে বৃষ্টির মত রকেট ছুড়ল হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের সামরিক অবস্থান লক্ষ্য করে দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার

বুধবার হিজবুল্লাহ কমান্ডার মুহাম্মদ নিমাহ নাসেরকে হত্যা করে ইসরাইল। তার জবাবে এ রকেট হামলা চালানো হয়।

‘হজ আবু নিমাহ’ নামেও পরিচিত ছিলেন নাসের। তিনি সংগঠনটির তৃতীয় উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

হিজবুল্লাহ ও ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান লড়াই ও বাগাড়ম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব মধ্যস্থতাকারীরা বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি রোধে হুমড়ি খেয়ে পড়েছেন।

বুধবার লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা করে ইসরাইল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওই কমান্ডার নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com