মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ সাময়িক যুদ্ধবিরতি নয় বরং ইউক্রেন যুদ্ধের পুরোপুরি অবসান চায়। শুক্রবার মস্কো সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে এক সাক্ষাতে পুতিন এ কথা বলেন।
ইউক্রেন সংঘাতের একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে মস্কো সফর করেছেন ওরবান।
হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন অভিযোগ তুলে বলেন, ইউক্রেন সরকার সাময়িক যুদ্ধবিরতির সুযোগে নিজের ক্ষতি পুষিয়ে নতুন উদ্যোমে আবার যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে। তবে রাশিয়া চলমান যুদ্ধের পুরোপুরি অবসান চায়।