মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ১১

নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ৩৬ ঘণ্টায় অন্তত ১১ নিহত জন হয়েছে। এতে আহত হয়েছে আরও ১২ জন এবং ৮ জন এখনও নিখোঁজ রয়েছে। রবিবার (৭ জুলাই) নেপালি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। বন্যায় প্রধান মহাসড়কসহ অন্যান্য সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খবর : রয়টার্স

পুলিশ মুখপাত্র দান বাহাদুর কারকি জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিরা হয় বন্যার পানিতে ভেসে গেছেন বা ভূমিধসে চাপা পড়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রয়টার্সকে কারকি বলেন, ‘উদ্ধারকর্মীরা সড়ক পরিষ্কারের কাজে নেমে পড়েছে। ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

সুনসারি জেলার সিনিয়র কর্মকর্তা বেদ রাজ ফুয়াল জানিয়েছেন, নেপালের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোশি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীটি প্রায় প্রতি বছরই পূর্ব ভারতের বিহার রাজ্যে বিধ্বংসী বন্যা ঘটায়। রয়টার্সকে তিনি বলেছেন ‘কোশি নদীর প্রবাহ বাড়ছে এবং বাসিন্দাদের আমরা সম্ভাব্য বন্যা সম্পর্কে সতর্ক থাকতে বলেছি।’ তিনি বলেন, স্থানীয় সময় রবিবার সকাল ৯টায় কোশি নদীতে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল ৩ লাখ ৬৯ হাজার কিউসেক, যা এর স্বাভাবিক প্রবাহের তুলনায় দ্বিগুণেরও বেশি। নদীতে স্বাভাবিক অবস্থায় প্রতি সেকেন্ডে এক লাখ ৫০ হাজার কিউসেক পানি প্রবাহিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com