রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাজধানীর শাহবাগসহ বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবস্থান

সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজশানীর শাহবাগ মোড়, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্সল্যাব মোড় সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার পর থেকে শাহবাগ মোড় সহ অন্যান্য সড়কে মিছিল নিয়ে অবরোধ তৈরি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধের মুখে গতকালের মতো আজও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। ভোগান্তি পোহাতে দেখা গেছে নগরবাসীকে।

গতকাল রোববার শাহবাগসহ রাজধানীর ব্যস্ততম পয়েন্টে টানা চার ঘণ্টা অবরোধের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। তাতে জানানো হয়, সোমবারও বিকেল সাড়ে ৩টা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com