মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর মেজর নিহত

রোববার (৭ জুলাই) রাফাতে প্রাণ হারান এই সেনা কর্মকর্তা। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নিহত মেজরের নাম জালা ইব্রাহিম (২৫)। তিনি কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ৬০১তম ব্যাটালিয়নের একজন কোম্পানি কমান্ডার ছিলেন। তার বাড়ি ছিল ড্রুজ সম্প্রদায়ের শহর সাজারে। তার মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩২৬ জনে দাঁড়িয়েছে।

এর আগে, ৭ অক্টোবর হামাসের হামলায় আরও প্রায় ৩০০ সেনা প্রাণ হারিয়েছিলেন। এতে করে চলমান এ যুদ্ধে হামাসের হামলায় ইসরায়েলের ছয়শরও বেশি সেনার মৃত্যু হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ।

এদিকে ১০ মাস ধরে চলা এ যুদ্ধ থামাতে চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। গত কয়েকদিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তি হতে দেরি হতে পারে। কারণ ইসরায়েল এতে নতুন কিছু শর্ত যুক্ত করতে চাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com