মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

এখনো আনুষ্ঠানিকভাবে এই আসরের সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে ব্রিটিশ গণমাধ্যম দৈনিক দ্য টেলিগ্রাফ ইতোমধ্যেই প্রকাশ করেছে গ্রুপ পর্বের সূচি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে এই আসর।

আসর শুরু হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচ হবে পরদিনই। লাহোরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নাজমুল হোসেন শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।

লাহোরে ম্যাচ শেষে বাংলাদেশ দল চলে যাবে রাওয়ালপিন্ডিতে। সেখানে ২৪ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। এরপর শেষ ম্যাচের জন্য আবার ফিরতে হবে লাহোরে। ২৭ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের গ্রুপপর্বের ম্যাচ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com