মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
গাজা যুদ্ধের ক্ষোভ এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাধা দেয়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় সাহায্য কর্মকর্তা ‘আমাদের মৌলিক মানবতার কী পরিণত হয়েছে’ তা নিয়ে প্রশ্ন তুলেছেন। জাতিসংঘ মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস (ওসিএইচএ) এর ভারপ্রাপ্ত প্রধান জয়েস মসুয়া বলেছেন, আমরা ২৪ ঘণ্টার আগে পরিকল্পনা করতে পারি না। কারণ, আমাদের কাছে কী সরবরাহ থাকবে, কখন আমাদের কাছে সেগুলো থাকবে বা আমরা কোথায় সরবরাহ করতে সক্ষম হব তা জানার জন্য আমাদের রীতিমত সংগ্রাম করতে হচ্ছে।’
নিরাপত্তা পরিষদে তিনি বলেন, বেসামরিক নাগরিকরা ক্ষুধার্ত। তারা তৃষ্ণার্ত। তারা অসুস্থ। তারা গৃহহীন। তাদের বাইরে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থা কি কোন মানুষ সহ্য করতে পারে।’ খবর বাসসের।