সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তৃতীয় দফায় ছয় দিনের রিমান্ডে পলক

দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আবারও ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (০১ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ৬ টার দিকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে সূত্রাপুর থানার মামলায় সাতদিন এবং সুমন শিকদার হত্যার অভিযোগে বাড্ডা থানার মামলায় আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পলককে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ আগস্ট রাজধানীর পল্টন থানার এক রিকশাচালককে হত্যার অভিযোগে করা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে ২৫ আগস্ট আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয়বারের মত রিমান্ডে গেলেন সাবেক এই প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com