মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জাপানে এ বছর বাড়িতে একাকী মারা গেছে ৪০ হাজার মানুষ

জাপানে ২০২৪ সালের প্রথমার্ধে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন। দেশটির এক পুলিশ প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে। জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যমতে, প্রায় ৪ হাজার মানুষের মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে জানা গেছে যে, তারা মারা গেছে। আর ১৩০ টি মৃতদেহ এক বছর পর খুঁজে পাওয়া গেছে। দীর্ঘ সময়ে তাদের খোঁজখবরও কেউ করেনি। খবর বিডিনিউজের।

জাতিসংঘ বলছে, জাপানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বাস করে। পুলিশ সংস্থা আশা করছে তাদের প্রতিবেদন জাপানের বুড়িয়ে যাওয়া জনগোষ্ঠীর বাড়বাড়ন্তের বিষয়টি সামনে নিয়ে আসবে, যারা একাকী বেঁচে থাকে এবং একা থাকা অবস্থাতে মারা যায়। জাতীয় পুলিশ সংস্থার দেওয়া তথ্যে দেখা যায়, ২০২৪ সালের প্রথমার্ধে একা বাস করা মোট ৩৭ হাজার ২২৭ জনকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। এদের মধ্যে ৬৫ বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা ৭০ শতাংশ। যদিও বাড়িতে একা মারা যাওয়া আনুমানিক ৪০ শতাংশ মানুষের লাশ একদিনের মধ্যে পাওয়া গেছে। তারপরও পুলিশ প্রতিবেদনে বলা হচ্ছে, প্রায় ৩,৯৩৯ টি মৃতদেহ একমাসের বেশি সময় পরে পাওয়া গেছে এবং ১৩০ টি দেহের সন্ধান পাওয়া গেছে একবছর পরে। পুলিশের তথ্যানুসারে, খুঁজে পাওয়া ৭ হাজার ৪৯৮ টি মৃতদেহের মধ্যে বেশিরভাগেরই বয়স ৮৫ বছর বা তার চেয়ে বেশি। আর ৫ হাজার ৯২০ জনের বয়স ৭৫ থেকে ৭৯ বছর এবং মারা যাওয়া আরও ৫ হাজার ৬৩৫ জনের বয়স ৭০ থেকে ৭৪ বছর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com