মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এবার টকশোতে রোনালদোর মুখোমুখি কোহলি!

ক্রিকেট এবং ফুটবল জগতের দুই জনপ্রিয় তারকা হলো বিরাট কোহলি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। কোহলিকে পর্তুগিজ সুপারস্টার ঠিক কতটা চেনেন তা নিয়ে প্রশ্ন থাকলেও, রোনালদোর প্রতি ভারতীয় তারকার দুর্বলতার কথা কারও অজানা নয়। রোনালদোর শ্রম, খাদ্যাভ্যাস ও খেলায় তার নিবেদনের ভক্ত কোহলি। এবার এই দুই তারকাকে দেখা যেতে পারে এক টকশোতে!

যার আভাস দিয়েছে আইপিএলে কোহলির ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। দলটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দুজনের পাশাপাশি বসে কথা বলার একটি গ্রাফিক্স ছবি শেয়ার করেছে। যেমনটা পর্তুগিজ তারকার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখা যায়।

আরসিবির পোস্ট করা ছবিতে দেখা যায়, সোফায় মুখোমুখি বসে থাকা রোনালদো ও কোহলির ছবির পেছনের দিকে তাকালে বোঝা যায়, সিআর সেভেনের ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে হাজির ভারতের সাবেক অধিনায়ক।

ব্যাপক কৌতূহল জাগানো ছবিটির ক্যাপশনে লেখা, ‘বিরাট কোহলি x ক্রিশ্চিয়ানো রোনালদো = গোট স্কয়ার। এটা মিস করার সাহস আছে? এই কোলাব ইন্টারনেটে আগুন ঝরাবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com