মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টায় ৬ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে বৈঠক করেন।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে সমর্থনের কথা জানান তারা। দাবি ছিল, চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের। পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার সঙ্গে।

নেতারা বলেন, নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অর্ডার নিয়ে বিকল্প দেশে চলে যাবেন বিদেশি ক্রেতারা। এ সময় ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com