সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার আসল কারণ জানালো ইরান

আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন রাইসি। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। ঘটনাস্থল থেকে সবার মরদেহ উদ্ধার করা হয়।

কট্টর ইসরায়েল বিরোধী হিসাবেই আজীবন পরিচিত ছিলেন রাইসি। স্বাভাবিকভাবেই তার মৃত্যুর পর সন্দেহের তীর যায় তেল আবিবের দিকে। কিন্তু সমস্ত ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ করে ১ সেপ্টেম্বর রিপোর্ট দিয়েছে ইরানের সেনাবাহিনী।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তদন্তের রিপোর্টে দুর্ঘটনার পেছনে দুর্গম আবহাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ইরানীয় সেনার তরফে রিপোর্টে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটির রক্ষণাবেক্ষণ ও মেরামতের সমস্ত তথ্য খতিয়ে দেখা হয়েছে। ফ্লাইট রেকর্ডারটি পরীক্ষা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com