মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চাপে বাংলাদেশ!

চতুর্থ দিনে জয়ের ঘ্রাণ পাওয়া বাংলাদেশ পঞ্চম দিনে ব্যাট করতে নেমেই পথ হারিয়েছে। এদিকে মোহাম্মদ আলীর করা দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরেছেন। প্রথম ওভারে ওঠে ৫ রান। এরপর দ্বিতীয় ওভারে বাংলাদেশ তুলেছে ২ রান।

দুই ওপেনার মিলে ১০ ওভারে রান তুলে পার করেছেন ৫০ এর মার্ক। এরপরেই অবশ্য বিপত্তি। মির হামজার বলে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। গুড লেংথে পড়ে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া বলটিতে লাইন মিস করেন জাকির। তাতে ভেঙেছে বাংলাদেশের ৫৮ রানের ওপেনিং জুটি।

ক্রিজে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন। সাদমান এবং শান্ত দুজনেই খেলছেন ধীরগতিতে। যদিও এরমাঝে একবার জীবন পেয়েছেন সাদমান। স্লিপে ক্যাচ দিলেও ফসকেছে তা। কিন্তু মিডঅফে আলতো শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন শান মাসুদের হাতে। খুররাম পেয়েছেন নিজের প্রথম উইকেট।

এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ উইকেট হারিয়ে ৮৪ রান। ক্রিজে আছেন অধিনায়ক শান্ত। তাকে সঙ্গ দিতে নেমেছেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট জিততে এখনো দরকার ১০১ রান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com