মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ফিলিস্তিনের ছিটমহল গাজার বিভিন্ন অংশে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, জানিয়েছেন ভূখণ্ডটির স্বাস্থ্য কর্মকর্তারা। তবে তৃতীয় দিনের মতো হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াইয়ে কিছুক্ষণ বিরতি দেওয়া হলে গাজার শিশুদের পোলিও টিকা দেওয়ার সুযোগ পান চিকিৎসা কর্মীরা।
ফিলিস্তিনের দমকল বাহিনী জানিয়েছে, এদিন যারা নিহত হয়েছেন তাদের মধ্যে রাফার চার নারী রয়েছেন। গাজা সিটির একটি হাসপাতালের কাছে নিহত হয়েছেন আরও আটজন। খবর বিডিনিউজের।