সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মুসলিম দেশগুলোতে কঠিন চ্যালেঞ্জের মুখে কোক-পেপসি

মিশর থেকে পাকিস্তানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কোকা-কোলা এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পেপসিকো তাদের কোমল পানীয়ের চাহিদা তৈরি করতে কয়েক দশক ধরে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করেছে।

কিন্তু বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতিষ্ঠান দুটি। গাজা যুদ্ধের বিষয়ে স্থানীয় কোমল পানীয়গুলোর কাছে ব্যবসা হারাতে বসেছে এই দুই কোম্পানি।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গাজা-ইসরায়েল যুদ্ধের কারণে আমেরিকার পণ্য হিসেবে ইসরায়েলের ঘনিষ্ঠ ব্র্যান্ডগুলিকে বয়কটের কারণে এবং স্থানীয় লোকাল কোমল পানীয়ের বিক্রি বৃদ্ধিতে মুসলিম দেশগুলোতে চ্যালেঞ্জের মুখোমুখি এই প্রতিষ্ঠান দুটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিসরে চলতি বছর তাদের লোকাল কোমল পানীয় ব্র্যান্ড ভিসেভেন মধ্যপ্রাচ্য এবং আরও কিছু অঞ্চলে গত বছরের তুলনায় তিনগুণ বেশি ব্যবসা করেছে। যেখানে ব্যবসা কমে গেছে কোকা কোলার।

এদিকে ইসরায়েলে এই দুই কোমল পানীয়ের প্রতিষ্ঠান অর্থায়ন করছে কিনা এমন সমালোচনার মধ্যেই বাংলাদেশে একটি বিজ্ঞাপন তৈরি করে ক্ষোভের মুখে পরে কোক। এর প্রভাব পড়ে বাজারেও। যার কারণে বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। যার কারণে বাংলাদেশেও লোকাল কোমল পানীয়ের চাহিদা বেড়েছে।

রয়টার্স বলছে, গত বছরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে পেপসিরও দ্রুত বিক্রি কমেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com